Posts

Money O Money

Money O Money* Pulak Bera (25/03/24) What’s a big funny, money is honey! All want money, loaner or loanee. How much agony, money is honey! Black or white for colorful journey. Life is a journey, serious or funny,  Need only money than friend or foe any! Money o money, o my dear money,  Why so value give you a many? Funny very funny, more than life journey? At the end of life what value of your penny? O money o money, fan followers many,  Have you peace tiny, have you life any? ***

কবিতা : নারী দিবস

নারী দিবস * পুলক বেরা (১৮/০৩/২৪) নারী-দিবস এক দিবস কিন্তু বাকি সব আজ আদিখ্যেতা,  গাল-গল্প, গান, কবিতা, নাটক সবই! বাস্তবতা? বাকি দিন যা এ দিনও একই, নারী বলে কিছু আলাদা না, কে কি বলে তাতে কি যায় আসে, নারী জানে তার কি যাতনা।  পুরুষ শাসনে সমাজ আজও, নারী তো সেখানে কথার কথা, যতই বলো না নারীরা এগিয়ে, নারী জানে তার পিছনে কে তা! যুগ যুগ ধরে নারী তো পূজিত মণ্ডপে, আর বাস্তবে কি? কে না জানে তার আসল চিত্র, সমাজ আগুনে নারী তো ঘি! আলোতেও নারী আলো আঁধারিতে, সমাজ যেখানে শুধু আঁধার,  কি বিচিত্র তবু সমাজ আজও, নারী দিবস এক শুধু প্রচার।  সমান না হোক নারী ও পুরুষ, অসমান ভাবা বন্ধ হোক, তাহলেই হবে এ নারী দিবস সত্যিকার ও সার্থক।  ***

কবিতা: একুশ স্মরণ

একুশ স্মরণ  পুলক বেরা (২১/০২/২৪) আমার বয়স যখন একুশে,   আমার স্বপ্ন যখন আকাশে,  আমার দৃষ্টি তখনই ফ্যাকাসে, জেনেছি যখন অমর একুশে।  ভাষার জন্য ভাইয়ের মরণ, দেখেনি পৃথিবী আগে তো এমন? দেখিনি আমিও, তাই অকারণ  ভাবি এই ভাষা সত্যি কেমন? এ ভাষা বাংলা মায়ের ভাষা,  এ ভাষা বাঙালি ভাইয়ের ভাষা,  এ ভাষা আজও এমনই নেশা, একুশ এলো কি, হারাই দিশা! তারপর সারা বছরের ভাষা,  খিচুড়ি সমান, মরোমরো দশা, কোথায় কি আশা, কোথায় ভরসা, দেবে কি একুশ তার কোনো দিশা? এ ভাষা এমন, কি এমন ভাষা? আছে তো এমন হাজার ভাষা,  ভাষার জন্য জীবন পাশা, এ কেবল একুশ সর্বনাশা! ভাষার জন্য একুশে স্মরণ,  যে ভাষা দিয়েছে ভাইয়ের মরণ? কেন অকারণ, কেন অকারণ, রাখবো মনে অশুভ এ ক্ষণ? শুধু আস্ফালন, শুধু উৎযাপন,  একুশ আজকে শুধু বিজ্ঞাপন,  ভাইয়ের মরণ, ভাষারও মরণ, ছাড়া কি আছে এ একুশ স্মরণ?  ***